Activities

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে স্কুল ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়ে বারুইপুর থানায় ডেপুটেশন

মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস এর ৯ সদস্যের প্রতিনিধি দল সোমবার ৬জুলাই বারুইপুরের সুর্যপুরে মৃত নাবালিকা ছাত্রীর বাড়িতে যান। সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য কমিটির সহ-সভাপতি সুভাষ জানা সহ প্রতিনিধি দল ভিক্টিমের পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর বারুইপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়। বারুইপুর থানার আধিকারিকের নিকট দোষী দের কঠোর শাস্তি ও পুলিশি গাফিলতির তুলে ধরা হয়।