Activities

এস‌আইআর বাতিল, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, রাজ্যে ঘটে চলা ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ও নাগরিক কনভেনশন

এস‌আইআর বাতিল, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, রাজ্যে ঘটে চলা ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বুধবার ৭ অক্টোবর মহাবোধি সোসাইটি হলে এক সাংবাদিক সম্মেলন ও নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।সিপিডিআর‌এস,এপিডিআর,পিইউসিএল,এপিসিআর, নাগরিক মঞ্চ, আদিবাসী মানবাধিকার সংগঠন ,বন্দী মুক্তি কমিটি প্রভৃতি মানবাধিকার ও গণ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী সংগঠিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলন ও কনভেনশনে উপস্থিত ছিলেন সুজাত ভদ্র,রাজকুমার বসাক,নব দত্ত ,তরুণ নস্কর, ছোটন দাস, সৌম্য সেন, ওমর ওয়াইস ,অম্লান ভট্টাচার্য ,বিপ্লব ভট্টাচার্য্য প্রমূখ।