Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

পিপল'স রাইটস্ জুন সংখ্যার মোড়ক উন্মোচন

রবিবার ৩১মে২০২৬, জলপাইগুড়ির সুভাষ ভবনে মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিন রাজ্য কমিটির মিটিং শেষে সংগঠনের বাংলা মুখপত্র 'পিপল'স রাইটস্'-জুন২৬ সংখ্যা প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজকর্মী শ্রী সান্টু গুপ্ত, সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন, সম্পাদক রাজকুমার বসাক ও জলপাইগুড়ি জেলার বিশিষ্ট মানবাধিকার কর্মী অধ্যাপক মনোতোষ প্রামাণিক।