Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

কলকাতায় গণ কনভেনশন

শনিবার ২০জুন২০২৬, কলকাতার কলেজ স্ট্রীটের থিয়োজফিক্যাল সোসাইটি হলে মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়‌।কনভেনশনে বেআইনিভাবে বুলডোজার সন্ত্রাসের মাধ্যমে হকার উচ্ছেদ ও গরীব নাগরিকদের উপর দমনপীড়ন,এস‌আইআর প্রক্রিয়ায় বৈধ নাগরিকদের নাম বাতিল, বেআইনি পুশব্যাক সহ বর্তমান জনজীবনের বিভিন্ন জলন্ত সমস্যা সম্পর্কে আলোচনা হয়। দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক মানুষ কনভেনশনে উপস্থিত ছিলেন । এদিন মানবাধিকার সংগঠন সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা সুজাত ভদ্র,এডিআর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সমন্বয়ক বিশিষ্ট সমাজকর্মী উজ্জয়িনী হালিম, বিশিষ্ট মনোবিদ মোহিত রণদীপ, বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুড়ী এবং সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক। কর্মসূচী থেকে বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ গণ‌আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হয়।