Centre For Protection Of Democratic Rights & Secularism

Get Involved

Organizational News

বহরমপুরে ফ্যাসিবাদ বিরোধী নাগরিক কনভেনশন

হকার ও বস্তি উচ্ছেদ, এনকাউন্টার, গুন্ডাদমন আইন, এসআইআর, বে-আইনি পুশব্যাক, ছাত্র ও গণ আন্দোলন দমনে পুলিশি নৃশংসতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরএসএস-বিজেপি'র তান্ডব সহ ফ্যাসিবাদী আক্রমনের বিরুদ্ধে বহরমপুরে নাগরিক কনভেনশন আয়োজিত হয়। রবিবার ৩০আগষ্ট ,সেন্ট জন্স ভবনে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী এই নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা সভাপতি শ্রী দ্বিজেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে কনভেনশনে মূল প্রস্তাব পেশ করেন সিপিডিআর‌এস ইসলামপুর শাখা সম্পাদক কাজী নাজমুল ইসলাম। প্রস্তাবের সমর্থনে জেলা সম্পাদক মহঃ আইয়ুব হোসেনের পাশাপাশি জেলা সংগঠনের ১৩জন প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়াও সিপিডিআর‌এস মুর্শিদাবাদ জেলার উপদেষ্টামন্ডলীর সদস্য কবি ও লেখক শ্রী কপিল বন্দোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী নিমাই চরণ সাহা , ভ্রাতৃপ্রতিম সংগঠন এপিডিআর মুর্শিদাবাদ জেলা সম্পাদক শ্রী মিলন মালাকার এবং মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সঙ্ঘের সভাপতি মাননীয় বিপ্লব বিশ্বাস বক্তব্য রাখেন। এদিনের কনভেনশনের মুখ্য আলোচক সিপিডিআর‌এস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক শ্রী রাজকুমার বসাক, বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার সংগঠন ও তার কর্মীদের এবং জনসাধারণের কি ভূমিকা গ্রহণ করা উচিৎ তার উপর বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের অন্যতম রাজ্য সহসভাপতি শ্রী দেবাশীষ চক্রবর্ত্তী বর্তমান পরিস্থিতিতে সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে আবেদন রাখেন। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কনভেনশনের সমাপ্তি হয়।