এসআইআর থেকে শুরু মানবাধিকার লঙ্ঘনকারী বিভিন্ন ইস্যুতে বিগত সময়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস আন্দোলন গড়ে তুলেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার ৬সেপ্টেম্বর অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রবীণ আইনজীবী শুভ্রাংশু চাকি, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রউফ আমেদ সহ জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সম্মেলন থেকে শ্রী পার্থ বন্দোপাধ্যায় কে সভাপতি ও জিয়াউর হোসেনকে সম্পাদক নির্বাচিত করে ২৫জনের নবনির্বাচিত জেলা কমিটি গঠিত হয়।